মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

লাউ গাছে এক ডগায় একটি লাউ ধরাই স্বাভাবিক। কখনও দুই-তিনটি লাউ ধরার ঘটনা চোখে পড়ে। তবে, একটি ডগায় একসঙ্গে ২০টি লাউ ধরার ঘটনা অবিশ্বাস্য মনে হলেও টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কালিয়াগ্রামে এমনই এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। 

স্থানীয় শাহানুর খান ও রেনু বেগম দম্পতির বাড়ির লাউ গাছে একই ডগায় ২০টি লাউ ধরেছে।

শাহানুর-রেনু দম্পতি জানান, বাড়ির আঙিনায় কয়েকটি লাউ গাছ রোপণ করেছিলেন। ইতোমধ্যে সেগুলো থেকে তারা লাউ খেয়েছেন এবং বিক্রিও করেছেন। তবে সম্প্রতি একটি গাছে অস্বাভাবিক একটি দৃশ্য দেখতে পান তারা। গাছের একটি গিট (শাখার সংযোগস্থল) থেকে একে একে প্রচুর ফুল ফুটতে শুরু করে এবং কচি লাউ আসা শুরু হয়। কিছুদিনের মধ্যে দেখা যায়, একই ডগায় ২০টি লাউ ঝুলছে। দেখতে অনেকটা থোকার মতো মনে হয়।

এই ব্যতিক্রমী দৃশ্য দেখতে গ্রামবাসী ভিড় করছেন তাদের বাড়িতে।

প্রতিবেশী বাবর আলী খান বলেন, “জীবনে এই প্রথম দেখলাম, একটি লাউ গাছের একটি ডগায় একসঙ্গে ২০টি লাউ ধরেছে। এমন দৃশ্য কখনও চোখে পড়ে না।”

এ বিষয়ে ঘাটাইল উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান বলেন, “এক ডগায় এত লাউ ধরা খুব বিরল হলেও অস্বাভাবিক নয়। এটি গাছের জেনেটিক বৈশিষ্ট্য বা আবহাওয়া, সার ও পরিচর্যার পার্থক্যের কারণে ঘটতে পারে।”

স্টাফ রিপোর্টার/ গ্রামীণ বার্তা

সম্পর্কিত সংবাদ

‘বাংলাদেশি’ সন্দেহে গুজরাটে ছয় হাজার মানুষ আটক

বিশ্ব

‘বাংলাদেশি’ সন্দেহে গুজরাটে ছয় হাজার মানুষ আটক

পরিযায়ী শ্রমিকদের নিয়ে কাজ করে, এমন একটি সংগঠন ‘পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ’ গুজরাটের ধরপাকড় শুরু হওয়ার পরে একটি হেল্পলাইন...

নজরদারির মধ্যেও ফিলিস্তিনে গণহত্যা

বিশ্ব

নজরদারির মধ্যেও ফিলিস্তিনে গণহত্যা

বিশ্বের নজরদারির মধ্যেই ফিলিস্তিনিরা নৃশংসতা, অপরাধ, নিপীড়ন, বর্ণবাদ এবং গণহত্যার শিকার হচ্ছে। দক্ষিণ আফ্রিকার আন্তর্জা...

সন্তানের ধর্ষণকারি বাবা!

ঘাটাইল

সন্তানের ধর্ষণকারি বাবা!

গ্রেপ্তারকৃত মোজাম্মেল হোসেন (৩২) রংপুর জেলার মিঠাপুকুর থানার তেতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত দেলাজ মিস্ত্রির ছেলে বলে জ...

মাটি বিক্রির দায়ে দুইজনের কারাদণ্ড

ঘাটাইল

মাটি বিক্রির দায়ে দুইজনের কারাদণ্ড

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ জানান, উপজেলা যদি কোথাও অবৈধভাবে মাটি কাটা হয় তাহলে তাদের প্রচলিত আইনে শাস্তি প্রদান...

পুলিশের বিরুদ্ধে সাক্ষীর বক্তব্য পাল্টে দেওয়ার অভিযোগ

টাঙ্গাইল

পুলিশের বিরুদ্ধে সাক্ষীর বক্তব্য পাল্টে দেওয়ার অভিযোগ

সংবাদ সম্মেলনে উপস্থিত উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা জানান, রফিকুলের বিষয়টি নিয়ে এসআই জহিরুল ইসলাম এবং ওসির...

লৌহজং নদীর কুমুদিনী হাসপাতাল ঘাটে সেতু না থাকায় দুর্ভোগ

টাঙ্গাইল

লৌহজং নদীর কুমুদিনী হাসপাতাল ঘাটে সেতু না থাকায় দুর্ভোগ

পাহাড়পুর গ্রামের বাসিন্দা সালাহ উদ্দিন ডন জানান, কুমুদিনী হাসপাতাল খেয়াঘাটে একটি সেতু নির্মাণ তাদের দীর্ঘদিনের দাবি। সবা...