পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, চিকিৎসা শেষে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারজন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
জানা যায়, খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে ফেরাতে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের আয়োজন করতে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে চিঠি লিখেন।
চিঠিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে ‘আশঙ্কামুক্ত’ নয়। তথাপি তিনি এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন।
উনার শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসক বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরাতে পরামর্শ দেন। গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বিএনপি চেয়ারপারসন লন্ডন যান।
হিথরো আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে সরাসরি লন্ডনের ডেভেনশায়ার প্লেসে ‘লন্ডন ক্লিনিক’ এ ভর্তি করা হয়। লন্ডন ক্লিনিক থেকে ছাড়পত্র নিয়ে ছেলে তারেক রহমানের কিংস্টনের বাসায় উঠেন খালেদা জিয়া।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।
স্টাফ রিপোর্টার/ গ্রামীণ বার্তা
সম্পর্কিত সংবাদ
ঘাটাইল
মাটি বিক্রির দায়ে দুইজনের কারাদণ্ড
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ জানান, উপজেলা যদি কোথাও অবৈধভাবে মাটি কাটা হয় তাহলে তাদের প্রচলিত আইনে শাস্তি প্রদান...
টাঙ্গাইল
পুলিশের বিরুদ্ধে সাক্ষীর বক্তব্য পাল্টে দেওয়ার অভিযোগ
সংবাদ সম্মেলনে উপস্থিত উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা জানান, রফিকুলের বিষয়টি নিয়ে এসআই জহিরুল ইসলাম এবং ওসির...
টাঙ্গাইল
লৌহজং নদীর কুমুদিনী হাসপাতাল ঘাটে সেতু না থাকায় দুর্ভোগ
পাহাড়পুর গ্রামের বাসিন্দা সালাহ উদ্দিন ডন জানান, কুমুদিনী হাসপাতাল খেয়াঘাটে একটি সেতু নির্মাণ তাদের দীর্ঘদিনের দাবি। সবা...
ঘাটাইল
ভোগান্তির চিত্র ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
খোঁজ নিয়ে জানা যায়, বিশ্বজিৎ পাল ছুটিতে আছেন। তবে ঘাটাইল আলোক হেলথ কেয়ারে বিকেল সাড়ে ৪টায় বসবেন বলে জানান ওই হেলথ কেয়ারে...
বাংলাদেশ
গণমাধ্যমের স্বাধীনতার আলাপ
ঘুড়িও আকাশে ওড়ে। পাখি যতটা উপরে ওঠে অনেক সময় ঘুড়ি তারও চেয়ে বেশি উপরে যায়। কিন্তু ওড়ার ক্ষেত্রে ঘুড়ির স্বাধীনতা ততটুকু,...
টাঙ্গাইল
ট্রান্সফরমার চুরি, সেচ-সংকটে বোরো ধান
গ্রাহকরা জানান, প্রতি বছরই বিদ্যুতের মূল্য বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ট্রান্সফরমারের দাম। ৫-২৫ কেভিএ ট্রান্সফরমারের...
