টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী নওয়াব শাহী জামে মসজিদে এবারও ফুটেছে দুর্লভ ম্যাগনোলিয়া ফুল। ম্যাগনোলিয়া নান্দনিক একটি ফুল। এ ফুলটিকে দোলনচাঁপা নামেই চিনে। আবার হিমচাঁপা বা উদয়পদ্ম নামেও লোকমুখে আছে। তবে ম্যাগনোলিয়াই সবচেয়ে বেশি পরিচিত নাম।
এটি দেখতে সুন্দর ও ধবধবে সাদা এই ফুল থেকে মনকাড়া সুগন্ধি উপভোগ করা যায়। এ ম্যাগনোলিয়া পরিবেশবান্ধব বলে অনেকে শখ করে রোপণ করে থাকেন। সব স্থানে ফুল গাছটি দেখা যায় না।
এর ভেষজ গুণাগুণ বিদ্যমান; যেমন- জ্বর, ডায়রিয়া, আর্থ্রাইটিস, প্রেসার, মৃগীরোগ, হৃদরোগ নিরাময়ে ম্যাগনোলিয়া দেহের ব্যাপক উপকার করে। প্রকৃতির বন্ধু বলে দানেই সে ধন্য, এজন্য চিকিৎসা ক্ষেত্রে এর কোনো জুড়ি নেই।
নওয়াব শাহী জামে মসজিদের উত্তর পাশে দেয়ালঘেঁষে দাঁড়িয়ে থাকা গাছে ফুটেছে এ ফুল। ১২টি পাপড়ি সাজানো দুই সারিত উপরেরগুলো ছোট, নিচেরগুলো অপেক্ষাকৃত বড়। ফুলের কেন্দ্রে শম্বুকের মতো আকর্ষণীয় গর্ভমুণ্ড যেন চুম্বকের মতো টেনে নিচ্ছে দর্শনার্থীদের দৃষ্টি।
জানা যায়, ম্যাগনোলিয়া ফুল ডালের ঠিক আগায় সূর্যের মতো উদয় হয়। তাই হয়তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ম্যাগনোলিয়ার নাম দিয়েছেন উদয়পদ্ম। ম্যাগনোলিয়ায় বহু বর্ষজীবী ও চিরসবুজ। পাতা দেখতে কাঁঠালের পাতার মতো। তবে কাঁঠালের পাতার চেয়ে বেশি লম্বাটে। পাতার ওপর কালচে সবুজ। দেখতে ৫ থেকে ৮ ইঞ্চি হয়।
পাতাগুলো ডালের ওপর ঊর্ধ্বমুখীভাবে সাজানো থাকে। ফুল ফোটা শুরু হয় বসন্তের শেষ থেকে বর্ষাকাল পর্যন্ত। তবে চলতি গ্রীষ্মকালে এ ফুল ফোটে বেশি। ম্যাগনোলিয়া ফুলের সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো এর কেন্দ্রস্থল । এই ফুল গাছটির আয়ু কাল হয়ে থাক ১০০ থেকে ১২০ বছর ।
ম্যাগনোলিয়া বা উদয়পদ্মের পাতা ও ফুল থেকে তেল নিষ্কাশন করা হয়। এ ছাড়া বাংলাদেশ বন্য প্রাণী আইন-২০১২-এ ম্যাগনোলিয়া এদেশে সংরক্ষিত উদ্ভিদ, এ গাছ কাটা নিষেধ।
ধনবাড়ী নওয়াব শাহী জামে মসজিদের দায়িত্বপ্রাপ্ত ইমাম ইদ্রিস হোসাইন বলেন, নওয়াব শাহী জামে মসজিদে শতবর্ষ ধরে ফুটে আসছে এই ম্যাগনোলিয়া ফুল প্রতি বছরের ন্যায় এ বছরেও ম্যাগনোলিয়া ফুল ফুটেছে। এখানে যে ফুল গাছটি রয়েছে সেটি শত বর্ষীয় পুরাতন একটি ফুল গাছ ।
এখন পর্যন্ত গাছে কয়েকটি ফুল ও কলি রয়েছে। এর মধ্যে একটি আজকে ফুটেছে। এ ফুলের সৌন্দর্য প্রকৃতি প্রেমীদের মুগ্ধ করে।
স্টাফ রিপোর্টার/ গ্রামীণ বার্তা
সম্পর্কিত সংবাদ
ঘাটাইল
মাটি বিক্রির দায়ে দুইজনের কারাদণ্ড
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ জানান, উপজেলা যদি কোথাও অবৈধভাবে মাটি কাটা হয় তাহলে তাদের প্রচলিত আইনে শাস্তি প্রদান...
টাঙ্গাইল
পুলিশের বিরুদ্ধে সাক্ষীর বক্তব্য পাল্টে দেওয়ার অভিযোগ
সংবাদ সম্মেলনে উপস্থিত উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা জানান, রফিকুলের বিষয়টি নিয়ে এসআই জহিরুল ইসলাম এবং ওসির...
টাঙ্গাইল
লৌহজং নদীর কুমুদিনী হাসপাতাল ঘাটে সেতু না থাকায় দুর্ভোগ
পাহাড়পুর গ্রামের বাসিন্দা সালাহ উদ্দিন ডন জানান, কুমুদিনী হাসপাতাল খেয়াঘাটে একটি সেতু নির্মাণ তাদের দীর্ঘদিনের দাবি। সবা...
ঘাটাইল
ভোগান্তির চিত্র ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
খোঁজ নিয়ে জানা যায়, বিশ্বজিৎ পাল ছুটিতে আছেন। তবে ঘাটাইল আলোক হেলথ কেয়ারে বিকেল সাড়ে ৪টায় বসবেন বলে জানান ওই হেলথ কেয়ারে...
বাংলাদেশ
গণমাধ্যমের স্বাধীনতার আলাপ
ঘুড়িও আকাশে ওড়ে। পাখি যতটা উপরে ওঠে অনেক সময় ঘুড়ি তারও চেয়ে বেশি উপরে যায়। কিন্তু ওড়ার ক্ষেত্রে ঘুড়ির স্বাধীনতা ততটুকু,...
টাঙ্গাইল
ট্রান্সফরমার চুরি, সেচ-সংকটে বোরো ধান
গ্রাহকরা জানান, প্রতি বছরই বিদ্যুতের মূল্য বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ট্রান্সফরমারের দাম। ৫-২৫ কেভিএ ট্রান্সফরমারের...
