বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সন্ধ্যায় গুলশানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, তবে সময় এখনও চূড়ান্ত হয়নি। সময় চূড়ান্ত হওয়ার পর জানানো হবে।
তিনি বলেন, চার মাস পর আগামী ৫ মে লন্ডন থেকে দেশে ফিরছেন চেয়ারপারসন খালেদা জিয়া। আমরা যতদূর জানি যে, ওনার সঙ্গে দুই বউমা (তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান) আসার কথা রয়েছে।
কেমন আছেন খালেদা জিয়া-জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, আলহামদুলিল্লাহ আগের চাইতে ডেফিনেটলি ভালো আছেন।
এর আগে শুক্রবার মির্জা ফখরুল বলেন, ম্যাডামের দেশে ফেরার ব্যাপারে কাতারের আমিরের কাছ থেকে যে অ্যাম্বুলেন্সটা ওনাকে লন্ডনে নেওয়ার জন্য পেয়েছিলাম সেটা এখন একটু বিলম্বিত হচ্ছে টেকনিক্যাল রিজিয়নস… সেজন্য ম্যাডাম ঠিক করেছেন যে, ওইটা (এয়ার অ্যাম্বুলেন্স) যদি শেষ মুহূর্তে না পাওয়া যায় উনি বাংলাদেশ বিমানেই আসবেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ বিমানে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। ৪ মে উনি রওনা হলে ইনশাআল্লাহ পরদিন সকালে দেশে এসে পৌঁছাবেন।
এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ফিরোজাকে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, ম্যাডামে বাসভবন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে যান। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে রাজকীয় বহরের বিশেষ বিমান দিয়েছেন।
ওই বিশেষ বিমানে (বিশেষ ধরনের এয়ার অ্যাম্বুলেন্স) করে তিনি লন্ডনে যান।
নিজস্ব প্রতিবেদক/ গ্রামীণ বার্তা
সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইল
পুলিশের বিরুদ্ধে সাক্ষীর বক্তব্য পাল্টে দেওয়ার অভিযোগ
সংবাদ সম্মেলনে উপস্থিত উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা জানান, রফিকুলের বিষয়টি নিয়ে এসআই জহিরুল ইসলাম এবং ওসির...
টাঙ্গাইল
ট্রান্সফরমার চুরি, সেচ-সংকটে বোরো ধান
গ্রাহকরা জানান, প্রতি বছরই বিদ্যুতের মূল্য বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ট্রান্সফরমারের দাম। ৫-২৫ কেভিএ ট্রান্সফরমারের...
টাঙ্গাইল
নিশোর ‘দাগি’ সিনেমা দেখতে ভুঞাপুরে অস্থায়ী হল
বিশেষ চমক হলো— এই আয়োজনে অংশ নিতে নিজ এলাকাতেই যাবেন আফরান নিশো। প্রিয় নায়কের আগমন আর সিনেমা প্রদর্শনকে ঘিরে ইতোমধ্যে উৎ...
বাংলাদেশ
সাগর-রুনির হত্যাকারী ডিএনএ অস্পষ্টতায় শনাক্ত করা যাচ্ছে না
টাস্কফোর্সের অগ্রগতি প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালের ১১ জানুয়ারি রাত ৩টা থেকে ৫টার মধ্যে খুন হন সাগর-রুনি। ডিএনএ পরীক্ষ...
বিশ্ব
‘বাংলাদেশি’ সন্দেহে গুজরাটে ছয় হাজার মানুষ আটক
পরিযায়ী শ্রমিকদের নিয়ে কাজ করে, এমন একটি সংগঠন ‘পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ’ গুজরাটের ধরপাকড় শুরু হওয়ার পরে একটি হেল্পলাইন...
বিশ্ব
নজরদারির মধ্যেও ফিলিস্তিনে গণহত্যা
বিশ্বের নজরদারির মধ্যেই ফিলিস্তিনিরা নৃশংসতা, অপরাধ, নিপীড়ন, বর্ণবাদ এবং গণহত্যার শিকার হচ্ছে। দক্ষিণ আফ্রিকার আন্তর্জা...
