মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

টাঙ্গাইলের ভূঞাপুরে কোন কাজেই আসছেনা ৩০ বছর আগে নির্মাণ করা দুটি ব্রিজ। সংযোগ সড়ক না থাকায় এর সুফল পাচ্ছে না স্থানীয় লোকজন। মাদকসেবীরা খুলে নিচ্ছে রড, খসে পড়ছে পলেস্তার। যাতায়াতের রাস্তা দখল করে নির্মাণ করা হচ্ছে ঘর-বাড়ি, চাষ করা হচ্ছে সবজি। 

ব্রিজ দু'টি কাজে না আসায় দুর্ভোগ পোহাচ্ছে হাজারো মানুষ।

সরেজমিনে দেখা যায়, ভূঞাপুর উপজেলার কুকাদাইর, জিগাতলা, বামনহাটা, রামপুর, গোপিনাথপুর, সরইপাড়াসহ হাজারো মানুষের দুর্ভোগ লাগবে প্রায় ৩০ বছর আগে দুটি ব্রিজ নির্মাণ করা হয়। জিগাতলা উত্তরপাড়া এলাকায় এ ব্রিজ দুটি নির্মাণ কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। 

এলাকাবাসীর পক্ষ থেকে দাবি উঠে সংযোগ সড়কের। তবে ৩০ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত এর বাস্তব প্রতিফলন ঘটেনি। ফলে ব্রিজ দুটি কোন কাজেই আসছেনা স্থানীয়দের। ইতোমধ্যেই ব্রিজের রড খুলে নিয়ে গেছে মাদকসেবীরা, খসে পড়ছে পলেস্তার। 

যাতায়াতের রাস্তা দখল করে নির্মাণ করা হয়েছে ঘরবাড়ি, রোপন করা হয়েছে গাছপালা, চাষ হচ্ছে সবজির। লাখ লাখ টাকা সরকারি অর্থায়নে জনস্বার্থে নির্মাণ করা ব্রিজ দুটি এখন স্থানীয়দের গলার কাঁটা। দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে যাতায়াতের উপযোগী করে গড়ে তোলার দাবি এলাকাবাসীর।

জিগাতলা গ্রামের বাসিন্দা খন্দকার মাসুদ বলেন, ছোট থেকেই দেখে আসছি ব্রিজ আছে কিন্ত সংযোগ সড়ক নেই, এই কারণে বেশ কয়েকটি গ্রামের হাজারো মানুষ দুর্ভোগ পোহাচ্ছে, সন্ধ্যা হলেই মাদক সেবীদের আড্ডা বসে এই দুটি ব্রিজে, মেয়েরা তো দূরের কথা সাধারণ মানুষও এই রাস্তা দিয়ে চলাচল করতে সাহস পায়না।

দ্রুত ব্রিজ সংস্কারসহ দু'পাশে মাটি ফেলে রাস্তা সচল করা জরুরী।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন জানান, সরেজমিনে তদন্ত করে ব্রিজ দুটি সংস্কার পূর্বক সংযোগ সড়কের ব্যবস্থা করে দেয়া হবে।

নিজস্ব প্রতিবেদক/ গ্রামীণ বার্তা

সম্পর্কিত সংবাদ

মাটি বিক্রির দায়ে দুইজনের কারাদণ্ড

ঘাটাইল

মাটি বিক্রির দায়ে দুইজনের কারাদণ্ড

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ জানান, উপজেলা যদি কোথাও অবৈধভাবে মাটি কাটা হয় তাহলে তাদের প্রচলিত আইনে শাস্তি প্রদান...

পুলিশের বিরুদ্ধে সাক্ষীর বক্তব্য পাল্টে দেওয়ার অভিযোগ

টাঙ্গাইল

পুলিশের বিরুদ্ধে সাক্ষীর বক্তব্য পাল্টে দেওয়ার অভিযোগ

সংবাদ সম্মেলনে উপস্থিত উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা জানান, রফিকুলের বিষয়টি নিয়ে এসআই জহিরুল ইসলাম এবং ওসির...

লৌহজং নদীর কুমুদিনী হাসপাতাল ঘাটে সেতু না থাকায় দুর্ভোগ

টাঙ্গাইল

লৌহজং নদীর কুমুদিনী হাসপাতাল ঘাটে সেতু না থাকায় দুর্ভোগ

পাহাড়পুর গ্রামের বাসিন্দা সালাহ উদ্দিন ডন জানান, কুমুদিনী হাসপাতাল খেয়াঘাটে একটি সেতু নির্মাণ তাদের দীর্ঘদিনের দাবি। সবা...

ভোগান্তির চিত্র ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

ঘাটাইল

ভোগান্তির চিত্র ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্বজিৎ পাল ছুটিতে আছেন। তবে ঘাটাইল আলোক হেলথ কেয়ারে বিকেল সাড়ে ৪টায় বসবেন বলে জানান ওই হেলথ কেয়ারে...

গণমাধ্যমের স্বাধীনতার আলাপ

বাংলাদেশ

গণমাধ্যমের স্বাধীনতার আলাপ

ঘুড়িও আকাশে ওড়ে। পাখি যতটা উপরে ওঠে অনেক সময় ঘুড়ি তারও চেয়ে বেশি উপরে যায়। কিন্তু ওড়ার ক্ষেত্রে ঘুড়ির স্বাধীনতা ততটুকু,...

ট্রান্সফরমার চুরি, সেচ-সংকটে বোরো ধান

টাঙ্গাইল

ট্রান্সফরমার চুরি, সেচ-সংকটে বোরো ধান

গ্রাহকরা জানান, প্রতি বছরই বিদ্যুতের মূল্য বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ট্রান্সফরমারের দাম। ৫-২৫ কেভিএ ট্রান্সফরমারের...